মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহিত
খেলা

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

স্পোর্টস ডেস্ক

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার পারফরম্যান্সে আস্থা রেখে আসন্ন আসরের জন্যও তাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

তবে একই লিগে খেলা বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর। এর আগে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের ধরে রাখা এবং নতুন করে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেই তালিকায় দুবাই ক্যাপিটালসের রিটেনশন তালিকায় জায়গা পেয়েছেন মুস্তাফিজ।

গত মৌসুমে অবশ্য পুরো টুর্নামেন্টে খেলতে পারেননি এই বাংলাদেশি পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে তাকে দেশে ফিরতে হয়েছিল। তবে দেশে ফেরার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন তিনি।

৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলটির প্লে-অফে ওঠার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুস্তাফিজ। তার বোলিং গড় ছিল ১৫ দশমিক ৫৩ এবং স্ট্রাইক রেট ১১ দশমিক ৫০।

এমন পারফরম্যান্সের পর মুস্তাফিজকে ধরে রাখতে দুবাই ক্যাপিটালসের খুব বেশি ভাবতে হয়নি। তার সঙ্গে দলে থেকে গেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়েলও।

এ ছাড়া নতুন চুক্তিতে দুবাই ক্যাপিটালসে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা