খেলা

মারা গেলেন আফগান ক্রিকেটার নাজিব তারাকাই

স্পোর্টস ডেস্ক : মারা গেলেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় কোমায় থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান। ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক টুইট বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ‘এসিবি এবং ক্রিকেট পাগল আফগানরা আজ শোকাহত, জাতীয় দলের আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং দারুণ এক মানুষ নাজিব তারাকাই (২৯) গাড়ি দুর্ঘটনায় আমাদের শোক এবং হতাশায় ভাসিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তার প্রতি ক্ষমাশীল হোক।’

গত শুক্রবার নিজ শহর পূর্ব নানগারারে গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন নাজিব। মুদি দোকান থেকে বাজার শেষে ঘরে ফেরার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে দুর্ঘটনার শিকার হোন এই ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারের চিকিৎসা ব্যবস্থা করেন। তাকে আইসিইউতে রাখা হয়। প্রয়োজনে দেশের বাইরে পাঠানোরও উদ্যোগ নেয় দেশটির ক্রিকেট বোর্ড।

গণমাধ্যমের খবর অনুযায়ী, জালালাবাদে গাড়ি দুর্ঘটনায় পড়েন নাজিব তারাকাই। পরে সেখানেরই এক হাসপাতালে নেয়া হয় তাকে। কিন্তু অবস্থার উন্নতি তো ঘটেইনি না, উল্টো প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় ধরে কোমায় থাকেন তিনি। তার উন্নতমানের চিকিৎসার জন্য কাবুলের উন্নত কোনো হাসপাতাল কিংবা দেশের বাইরে পাঠানোর কথাও চিন্তা করছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে মৃত্যুর সঙ্গে তিনদিন পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বিদায় নিয়েছেন এই ক্রিকেটার।

নাজিব সর্বশেষ গত মাসে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা টুর্নামেন্টে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে মিস আইনাক নাইটসের হয়ে ৩২ রান করেছিলেন নাজিব। জাতীয় দলের জার্সিতে এই ক্রিকেটার ১২টি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল নাজিবের।

জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালে সর্বশেষ মাঠে নেমেছিলেন নাজিব তারাকাই। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা