সড়ক দুর্ঘটনায় মৃত্যু আফগান ওপেনারের
খেলা

সড়ক দুর্ঘটনায় আফগান ওপেনারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই। সড়ক দুর্ঘটনায় পড়ে ৭২ ঘণ্টার বেশি কোমায় থেকে মঙ্গলবার (০৬ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৯ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এসিবির অফিসিয়াল হ্যান্ডলার থেকে লেখা হয়েছে, ‘আক্রমণাত্মক ব্যাটসম্যান ও অসাধারণ একজন মানুষ নাজিব তারাকাইয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে এসিবি এবং আফগানিস্তানের ক্রিকেটপ্রেমী জাতি শোকাচ্ছন্ন। আল্লাহ্‌ তার ওপর শান্তি বর্ষিত করুন (আমিন)।’

এর আগে গত শুক্রবার (০২ অক্টোবর) রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনার নাজিব তারাকাই। তারপর থেকে আর জ্ঞান ফেরেনি এ ব্যাটসম্যানের। শুক্রবার রাতে গুরুত্বপূর্ণ এক অপারেশনের পরেও অবস্থার কোনো উন্নতি ঘটেনি তার।

গণমাধ্যমের খবর অনুযায়ী, জালালাবাদে গাড়ি দুর্ঘটনায় পড়েন নাজিব তারাকাই। পরে সেখানেরই এক হাসপাতালে নেয়া হয় তাকে। কিন্তু অবস্থার উন্নতি তো ঘটেইনি না, উল্টো প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় ধরে কোমায় থাকেন তিনি। তার উন্নতমানের চিকিৎসার জন্য কাবুলের উন্নত কোনো হাসপাতাল কিংবা দেশের বাইরে পাঠানোর কথাও চিন্তা করছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের হয়ে নাজিব তারাকাই ১ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা