কোয়ার্টারে উঠে নাদালকে ছুঁলেন জোকোভিচ
খেলা

কোয়ার্টারে উঠে নাদালকে ছুঁলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক:

ফরাসি ওপেনে রাফায়েল নাদালের সঙ্গে এক প্রকার পাল্লা দিয়েই এগোচ্ছেন নোভাক জোকোভিচ। সোমবার (০৬ অক্টোবর) চতুর্থ রাউন্ডে স্ট্রেট সেটে বিশ্বের এক নম্বর উড়িয়ে দিলেন রাশিয়ার কারেন হাচানফকে। ফল ৬-৪, ৬-৩, ৬-৩। ১৫ নম্বর বাছাই রুশ খেলোয়াড় গোটা ম্যাচে জোকোভিচকে চাপে ফেলার চেষ্টা করলেও সফল হননি।

এই জয়ের পরে জোকোভিচের এ বছর গ্র্যান্ড স্ল্যামে জয়-হারের পরিসংখ্যান হল ১৪-১। প্যারিসে এই নিয়ে তার ১৪ নম্বর কোয়ার্টার ফাইনালে ওঠা। ছুঁয়ে ফেললেন রাফায়েল নাদালের রোলাঁ গ্যারোজে শেষ আটে ১৪ বার ওঠার নজির।

পঞ্চম বাছাই গ্রিসের স্তেফানোস চিচিপাস স্ট্রেট সেটে ১৮তম বাছাই গ্রিগর দিমিত্রভকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফল চিচিপাসের পক্ষে ৬-৩, ৭-৬ (১১-৯), ৬-২। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে ওঠার পর থেকে চিচিপাস ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন। এই প্রথম তিনি তার পরে গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন। চতুর্থ রাউন্ডের আর একটি ম্যাচে ১৩ নম্বর বাছাই আন্দ্রেই রুবলেফ ৬-৭ (৪), ৭-৫, ৬-৪, ৭-৬ হারিয়েছেন মার্তন ফুচোভিচকে। প্যারিসে এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠলেন রুশ খেলোয়াড় রুবলেফ।

মেয়েদের সিঙ্গলসে আট বছর চেষ্টা করার পরে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা পূরণ হল পেত্রা কিভিতোভার। চেক প্রজাতন্ত্রের তারকা সোমবার হারালেন ৬-২, ৬-৪ ফলে চিনের ঝ্যাং শুয়াইকে। ২০১২ সালে কিভিতোভা সেমিফাইনালে হেরেছিলেন ফরাসি ওপেনে। এ বার সপ্তম বাছাই কিভিতোভা দাপটে খেলছেন। এই নিয়ে পরপর চার ম্যাচে স্ট্রেট সেটে জিতলেন তিনি।

শেষ আটে কিভিতোভার লড়াই আবার লাউহা জিগেমন্ডের বিরুদ্ধে। অবাছাই জার্মান জিগেমন্ড প্রথম সেটে একটু লড়াই করলেও স্পেনের পউলা বাদোসাকে শেষ পর্যন্ত হারান ৭-৫, ৬-২। বিশ্বের ৬৬ নম্বর জিগেমন্ডের সামনে এবার বড় চ্যালেঞ্জ কিভিতোভা। যিনি জয়ের পরে বলেছেন, ‘এভাবে যে কোয়ার্টার ফাইনালে উঠে যাব ভাবিনি। এখানে কোর্টে অনেক দ্রুত খেলার চেষ্টা করেছি। আগ্রাসী থাকতে চেয়েছি রিটার্ন শট মারতে গিয়ে।’

চতুর্থ রাউন্ডের আর একটি খেলায় গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ও চতুর্থ বাছাই যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন ২-৬, ৬-২, ৬-১ হারিয়েছেন ফ্রান্সের ফিয়োনা ফেরোকে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা