খেলা

‘ক্লাসিকো’তে বার্সেলোনার বড় জয়

স্পোর্টস ডেস্ক:

গত মৌসুমের শেষটা যেখানে হয়েছিল, নতুন মৌসুমের শুরুটা ঠিক সেখানেই করলো বার্সেলোনা নারী ফুটবল দল। করোনাভাইরাসের কারণে স্থগিত ২০১৯-২০ মৌসুমের প্রিমেরা ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল বার্সা নারী দলকে। নতুন মৌসুমের শুরুটাও ঠিক চ্যাম্পিয়নের মতোই করলো তারা। তাও কি না চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকো ম্যাচে।

রোববার নতুন মৌসুমের প্রথম ম্যাচটিই ছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ক্লাসিকো ম্যাচ।

যেখানে রিয়ালের ঘরের মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা নারী দল। জয়ের ব্যবধানটা হতে পারতো ৩-১। কিন্তু রিয়াল নিজেরাই করেছে একটি আত্মঘাতী এবং তাদের একটি গোল বাতিল হয়ে গেছে ফাউলের কারণে।

ম্যাচের প্রথমার্ধে গোল হয়েছে শুধু একটি, ১৮ মিনিটের সময় দলকে এগিয়ে বার্সার প্যাট্রিসিয়া গুইজারো। এর কিছুক্ষণ পরই সমতা ফেরানো গোল পেয়েই গিয়েছিল রিয়াল। কিন্তু কোসভার আসলানি গোলটি করার আগে বার্সা গোলরক্ষককে ফাউল করে বসেন। যে কারণে বাতিল হয় সেটি।

দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে নেয় বার্সেলোনা। তবে গোলটি হয় আত্মঘাতী। রিয়াল ডিফেন্ডার রদ্রিগেজ রিভেরো নিজেদের জালেই বল প্রবেশ করিয়ে দেন। ক্যারোলিন গ্রাহাম হানসেনের ক্রস গোলরক্ষক মিসা রদ্রিগেজ ফেরানোর পর রিভেরোর পায়ে লেগে ঢুকে যায় জালে।পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন গ্রাহাম হানসেন, বারবার পরীক্ষা নিয়েছেন রিয়াল ডিফেন্সের। তিনি নিজে গোলের দেখা পাননি। তবে এসিস্ট করেছেন শেষের দুই গোলে। তার এসিস্টে ম্যাচের ৬৬ মিনিটে সাবেক বর্ষসেরা নারী ফুটবলার লাইক মার্টেনস এবং ৭৫ মিনিটের সময় জালের ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড অ্যালেক্সিয়া পুতেলাস।

নতুন মৌসুমে এটিই ছিলো রিয়াল ও বার্সেলোনার প্রথম ম্যাচ। গত আগস্টের পর এবারই প্রথম মাঠে নেমেছে বার্সেলোনা। অন্যদিকে রিয়ালের সবশেষ ম্যাচ ছিলো জুলাই মাসে। নতুন মৌসুমের প্রথম ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা আর তলানিতে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা