দুই ক্লাব ম্যান সিটি ও ম্যান ইউ জিতল একই ব্যবধানে
খেলা

দুই ক্লাব ম্যান সিটি ও ম্যান ইউ জিতল একই ব্যবধানে

স্পোর্টস ডেস্ক :

ঘরোয়া ফুটবলের টুর্নামেন্ট কারাবাও কাপে একই ব্যবধানে জিতেছে ম্যান সিটিম্যান ইউ। মজার বিষয়, দিনের অন্য ম্যাচে স্কোরলাইন এক না হলেও, গোল ব্যবধান একই রেখে জিতেছে এভারটন

শেষ ষোলোর ম্যাচে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যান সিটি। ব্রাইটনকে একই ব্যবধানে হারিয়ে ম্যান ইউ। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে এভারটনের জয়টি ৪-১ গোলে। নকআউট ফরম্যাটের টুর্নামেন্টে তিন দলই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এর আগে শেষ আটের টিকিট নিশ্চিত করেছিল টটেনহ্যাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেড। বুধবার রাতে বার্নলির মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করেছে কারাবাও কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। একের পর এক আক্রমণ করলেও, গোলের দেখা পেতে কেটে যায় ৩৫ মিনিট, লক্ষ্যভেদ করেন রহিম স্টারলিং। ম্যাচের ৪৯ মিনিটের সময় দ্বিতীয় গোলটিও করেন এই ইংলিশ ফরোয়ার্ড। শেষ গোল করেন ফেরান টরেস।

ম্যান সিটির মতোই প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়েছিল ম্যান ইউও। ব্রাইটনকে তাদেরই মাঠে পরাজয়ের স্বাদ দিয়ে ফিরেছে রেড ডেভিলরা। ম্যান ইউর জার্সি গায়ে প্রথমবারের মতো ফ্রি-কিকে গোল করেন পল পগবা। অন্য দুই গোল আসে স্কট ম্যাকটমি ও হুয়ান মাতার পা থেকে। বৃষ্টিঝরা ম্যাচে জয়ের আনন্দ সেরেছে ম্যান ইউ।ম্যান ইউ ও ম্যান সিটির মতো প্রতিপক্ষের মাঠে যেতে হয়নি এভারটনকে। নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের জালে এক হালি গোল পুরেছে কার্লো আনচেলেত্তির শিষ্যরা। হ্যাটট্রিক করেছেন দলের নতুন তারকা ডমিনিক কালভার্ট লেউইন। এছাড়া অন্য গোলটি করেছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন।

কারাবাও কাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে আজ (বৃহস্পতিবার) দিবাগত রাতে মুখোমুখি হবে ইংল্যান্ডের অন্যতম সেরা দুই ক্লাব লিভারপুলআর্সেনাল। এছাড়া অন্য দুই ম্যাচে লড়বে ব্রেন্টফোর্ড-ফুলহাম ও স্টোক সিটি-অ্যাস্টন ভিলা।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা