পাকিস্তান সফরও হচ্ছে না টাইগারদের
খেলা

পাকিস্তান সফরও হচ্ছে না টাইগারদের

নিজস্ব প্রতিবেদক :

তিন দফায় পাকিস্তান সফরের দুটি সফর বেশ ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের পারফরম্যান্সে জবুথবু অবস্থা হলেও নিরাপত্তা নিয়ে যে চিন্তা ছিল সেটি নিয়ে কোনো সমস্যা হয়নি। গত এপ্রিলে তৃতীয় ও শেষ দফায় এক টেস্ট ও এক ওয়ানডে খেলতে আবারও পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।

কিন্তু করোনাভাইরাসের কারণে তখন অনির্দিষ্টকালীন সময়ের জন্য স্থগিত করা হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই দ্বিতীয় টেস্ট ও সফরের একমাত্র ওয়ানডে ম্যাচটি। দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকেই জানা গিয়েছিল, পরে যেকোনো সময় এটি খেলবে তারা। তবে সবশেষ খবর হলো, চলতি বছর আর এই সফর হচ্ছে না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেয়া হয়েছে, চলতি ২০২০-২১ ক্রিকেটীয় মৌসুমে তারা বাংলাদেশ দলকে বাকি থাকা টেস্ট ম্যাচের জন্য স্বাগত জানাতে পারবে না। এ খবর জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম জিও সুপার।

যার ফলে চলতি বছর বাংলাদেশ দলের খেলা কমে গেলো আরও। সোমবার (২৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে টাইগারদের শ্রীলঙ্কা সফর। আগামী মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। সেটি স্থগিত হওয়ার পর এখন পাকিস্তানের বিপক্ষে বাকি থাকা টেস্টও গেলো পিছিয়ে।

পিসিবির এক সূত্র জিও সুপারকে জানিয়েছে, আগামী ২০২১-২২ মৌসুমে সিরিজের বাকি ম্যাচ আয়োজনের জন্য দুই দেশের বোর্ড (বিসিবি ও পিসিবি) একত্রে কাজ করবে। আগামী নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিয়তা দিবে পিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে তারা।

এরপর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত থাকা নক-আউট পর্বের ম্যাচগুলো আয়োজন করা হবে। পিএসএল শেষ করে দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যাবে পাকিস্তান দল। যার ফলে বাংলাদেশের বিপক্ষে বাকি থাকা টেস্ট ম্যাচটি আয়োজনের কোনো সময়ই থাকছে না তাদের হাতে।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা