জয় দিয়েই শুরু সেরেনা-নাদালের ফ্রেঞ্চ ওপেন
খেলা

জয় দিয়েই শুরু সেরেনা-নাদালের ফ্রেঞ্চ ওপেন

স্পোর্টস ডেস্কঃ

ফ্রেঞ্চ ওপেনের ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল অনায়াসে প্রথম রাউন্ড জিতেছেন। তবে কষ্টে অর্জিত হয়েছে সেরেনা উইলিয়ামসের দ্বিতীয় রাউন্ডের টিকিট

বেলারুশিয়ান প্রতিপক্ষ ইগোর গেরাসিমোভের বিপক্ষে তিন সেটের জয়ে খুব বেশি সমস্যার মুখে পড়েননি নাদাল। প্যারিসে বিশ্বের ৮৩ নম্বর খেলোয়াড়ের বিপক্ষে দুই ঘণ্টা পাঁচ মিনিটে ৬-৪, ৬-৪, ৬-২ গেমে জয় নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী স্প্যানিশ তারকা। রোলাঁ গাঁরোয় নাদালের পরের প্রতিপক্ষ আমেরিকার ২১১ নম্বর র‌্যাংকিংধারী ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড।

এদিকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সেরেনা। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ৩৯তম জন্মদিন পালন করা এই আমেরিকান তারকা নেমেছেন রেকর্ড ২৪তম গ্র্যন্ড স্লামের মিশনে। প্রথম রাউন্ডে ক্রিস্টি আহনের বিপক্ষে কষ্টে জিতেছেন তিনি ৭-৬ (৭-৩), ৬-০ গেমে। প্রথম সেট ৭৪ মিনিটে শেষ করার পর আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন সেরেনা, দ্বিতীয় সেট জেতেন ২৭ মিনিটে। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ বুলগেরিয়ার সভেতানা পিরোনকোভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আরেক তারকা ডেভিড থিয়েম দেখা পেয়েছেন দ্বিতীয় রাউন্ডের। ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে হারিয়েছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন। সপ্তাহখানেক আগে নিউইয়র্কে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন থিয়েম। ২৭ বছর বয়সী এই অস্ট্রিয়ান রোলাঁ গাঁরোয় এর আগে দুটি ফাইনাল খেলেছিলেন, প্রত্যেকবার হেরে গেছেন নাদালের কাছে। এবার দুজনের দেখা হতে পারে সেমিফাইনালে।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা