মসজিদে ক্ষতিগ্রস্তদের পাশে বিসিবি
খেলা

মসজিদে ক্ষতিগ্রস্তদের পাশে বিসিবি

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়।

সেই মসজিদ বিস্ফোরণে হতাহতদের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিসিবির সিনিয়র জাতীয় ম্যানেজার আবদুল বাতেনের নের্তৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

বিসিবির প্রতিনিধি দল পশ্চিম তল্লা এলাকায় গিয়ে হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলে। তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। পরে প্রত্যেক পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবন, আটা, চিনিসহ প্রায় পঁচিশ কেজি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন।

এসময় বিসিবির কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এ্যাডমিন ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর হাসিব, এ্যাসিসট্যান্ট ম্যানেজার শহিদুল ইসলাম, একাডেমী ইনচার্জ ও জাতীয় দলের সাবেক পেস বোলার মোহাম্মদ আলী এবং এ্যাসিসট্যান্ট ম্যানেজার আকবর হোসাইন ভূঁইয়া রিমন।

বিসিবির সিনিয়র জাতীয় ম্যানেজার আবদুল বাতেন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং এই শোক কাটিয়ে উঠার প্রত্যাশা করেন।

তিনি বলেন, 'বোর্ডের নির্দেশে প্রতিনিধি দল হতাহতদের স্বজনদের পারিবারিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছেন। এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের অবগত করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসবে।'

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা