ক্রিস গেইল
খেলা

`সময় হলেই মাঠে নামবেন ক্রিস গেইল'

স্পোর্টস ডেস্ক:

আইপিএলের ১৩তম আসরের এরই মধ্যে কেটে গেছে প্রথম সপ্তাহ। দুইটি ম্যাচ খেলে ফেলেছে কিংস এলেভেন পাঞ্জাব। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে তারা। কিন্তু এখনও পর্যন্ত দেখা মেলেনি ইউনিভার্স বসখ্যাত ক্রিস গেইলের, একাদশে জায়গা হয়নি তার।

ক্রিকেট ভক্তদের এখন একটাই প্রশ্ন, তৃতীয় ম্যাচে অর্থাৎ রাজস্থানের বিপক্ষেও দেখা মিলবে না গেইলের? টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালাখ্যাত এ ব্যাটসম্যানের ব্যাটের তাণ্ডব দেখার উন্মুখ অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। আর কতোদিন অপেক্ষা করতে হবে গেইলের মারকুটে ব্যাটিং দেখার জন্য? উত্তর দিয়েছেন পাঞ্জাব অধিনায়ক।

ইনসাইড স্পোর্টসের ফেসটুফেস সিরিজে দেয়া সাক্ষাৎকারে লোকেশ রাহুল বলেছেন, ‘ঠিক সময় এলেই ক্রিস গেইল দলে চলে আসবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ঘরে বসে থাকা সত্যিই অনেক কঠিন ছিল। এখন খেলার সুযোগ পাওয়ায় আমরা কৃতজ্ঞ। প্রথম ম্যাচের নেতিবাচক ফলের পরেও ছেলেরা উপভোগ করছে।’

প্রথম ম্যাচে পাঞ্জাবের দলে চার বিদেশি খেলোয়াড় ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, নিকলাস পুরান, ক্রিস জর্ডান ও শেলডন কটরেল। দ্বিতীয় ম্যাচে জর্ডানের বদলে জিমি নিশামকে নেয়া হলেও গেইলের কথা ভাবেনি পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও লোকেশ রাহুল ফর্মে থাকায় গেইলের অভাববোধ করছে না দলটি।

তবে গেইলকে বসানোর সিদ্ধান্ত যে সহজ নয় তা স্বীকার করে নিয়েছেন রাহুল। তার ভাষ্য, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ উইনার ক্রিস গেইল। তাকে না খেলানোর সিদ্ধান্ত আমাদের জন্য অনেক কঠিন। লকডাউনের পর সে যেভাবে প্রত্যাবর্তন করেছে, ব্যাটিং করছে; দিনে দিনে আরও ফিট হচ্ছে। সে ব্যাটে-বলে দারুণ কানেকশন করছে। টুর্নামেন্টের একটা পর্যায়ে গিয়ে অনেক বড় ভূমিকা পালন করতে হবে গেইলকে।’

সান নিউজ/বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা