খেলা

ফুটবলারের দাম ৪ হাজার কোটি টাকা!

স্পোর্টস ডেস্কঃ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ১৭ বছর বয়সী তরুণ ফুটবলার আনসু ফাতি । যার বাই আউট ক্লজটা বেঁধে দিয়েছে বার্সা ৪০০ মিলিয়ন ইউরো! বাংলাদেশি অংকে পরিমান ৩৯৪৪ কোটি,২৭লাখ ২৮ হাজার টাকা! অর্থ্যাৎ এই মুহূর্তে কোন ক্লাব আনসু ফাতিকে কিনতে চাইলে গুণতে হবে ৪০০০ কোটি টাকা।

ফাতির সঙ্গে বার্সার চুক্তিটা মাত্র ২ বছরের। মূলত বয়স কম হওয়ায় তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে পারছে না কাতালানরা। স্প্যানিশ লিগের নিয়মানুযায়ী, কমপক্ষে ১৮ বছর বয়স না হলে দীর্ঘমেয়াদে চুক্তি করা যায়না। মাস দেড়েক পরই ১৮-তে পা দেবেন ফাতি। তবে ততোদিন অপেক্ষা না করে মৌসুম শুরুর আগেই তাকে মূল দলে নিয়ে নিলো বার্সা। আগামীতে হয়তো ৫ বছরের চুক্তিতে যাবে কাতালানরা, এমনটাই ইঙ্গিত দিচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

গেল মৌসুম থেকেই অবশ্য বার্সার মূল দলের হয়ে মাঠে নামা হয়েছে ফাতির। তবে তখনো কোন চুক্তি হয়নি তার সঙ্গে। কোচ কিকে সেতিয়েন ঠিক আস্থা রাখতে পারছিলেন তরুণ এই ফুটবলারের ওপর। বেশিরভাগ ম্যাচেই তাকে খেলিয়েছেন বদলি হিসেবে। পরিবর্তনের ডাক দেয়া কোম্যান অবশ্য আলাদা করে নজর দিয়েছেন ১৭ বছর বয়সী এই উঠতি তারকার দিকে। আর তাইতো মৌসুম শুরুর আগে তাকে নিয়ে নিয়েছেন মূল দলে। দিয়েছেন জার্সিও। এখন থেকে বার্সার ২২ নাম্বার জার্সিটা তৈরি করা হবে আনসু ফাতির নামে।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা