বিরাট কোহলি
খেলা

জরিমানার কবলে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক:

মরার ওপর খাড়ার ঘাঁ এর মতো অবস্থা ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। এক ম্যাচেই হয়ে গেলেন খলনায়ক। কিংস ইলেভেন পাঞ্জাব একাদশের বিপক্ষে স্লো-ওভার রেটিংয়ের দায়ে ১২ লাখ রুপি জরিমানা গুণতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে।

একে তো খুব বাজেভাবে হেরেছে তার দল, তার ওপর দিতে হচ্ছে বড় জরিমানা।

ব্যাট হাতে এক রানের বেশি করতে পারেননি। আবার ফিল্ডিংও খুব বাজে। দুবার ক্যাচ ফেললেন বিপক্ষ দলের ক্যাপ্টেন লোকেশ রাহুলের। যিনি পরে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলে গেলেন। ক্যাচ মিস, ব্যাট হাতে ব্যর্থতার সঙ্গত করে গেল স্লো ওভার রেট। এই কারণেই এই বিশাল অঙ্কের জরিমানা।

এরপরেই কোহলি ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলে গেলেন, 'আমাদের সেরা দিন মোটেই ছিল না এদিন। আমাকেই সামনে দাঁড়িয়ে এর জন্য দায়িত্ব নিতে হবে। কেএল রাহুল যখন সেট হয়ে গিয়েছিল, সেই সময় বেশ কিছু সুযোগ নষ্ট করলাম, এর জন্যই শেষের দিকে আমাদের অতিরিক্ত ৩৫-৪০ রান খরচ করতে হল। যদি আমরা ওদের ১৮০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম, তাহলে প্রথম বল থেকেই আমরা চাপে পড়তাম না।'

শুরুতে ব্যাটিং করে কিংস ইলেভেন পাঞ্জাব স্কোরবোর্ডে ২০৬ তোলে। জবাবে ১৭ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় আরসিবি।

কোহলি তাই বলছেন, 'ঠিক কোন জায়গায় ভুল হল, তা আমরা জানি। আমিই সব দায় নিচ্ছি মাথা পেতে। এমন কিছুদিন আসে যেদিন এমন ঘটনা ঘটে। সেগুলো মেনে নিতে হবে। আমরা একটা ভালো দিন এবং একটা খারাপ দিন- দুইই দেখলাম। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়।'

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা