ছবি: সংগৃহীত
জাতীয়

নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান 

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লাইজে শ্রেইনেমাকার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে উচ্চ রিটার্নের কথা উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আরও পড়ুন: খাদ্যের কোনো অভাব নেই

বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনের এক পার্শ্ব বৈঠকে উভয় মন্ত্রী ২ দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হাজার কোটি টাকা ছাড়াল টোল আদায়

বৈঠকে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের বহুমাত্রিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন উভয় মন্ত্রী। এ সময় বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং বিনিয়োগের উপর উচ্চ রিটার্নের কথা উল্লেখ করে নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

বৈঠকের পর জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রগুলোতে অভাবনীয় সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে। ডাচ বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেছেন।

আরও পড়ুন: ভারত থেকে ২৭৭৮০ স্যালাইন আমদানি

এছাড়া উভয় মন্ত্রী ২ দেশের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রকে আরও সম্প্রসারণের ব্যাপারেও আলোচনা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা