ছবি: সংগৃহীত
জাতীয়

রাশাদ হুসেইনের সাথে পররাষ্ট্রস‌চি‌বের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরা‌ষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ রাশাদ হুসেইনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আরও পড়ুন: হাজার কোটি টাকা ছাড়াল টোল আদায়

বুধবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে রোহিঙ্গা মুসলমানসহ বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষদের শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনা ক‌রেন তারা। এ সময় ধর্মীয় সংখ্যা লঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ উদ্যোগের প্রশংসা করেন রাশাদ হুসাইন।

আরও পড়ুন: বৈশ্বিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠন প্রয়োজন

প্রত্যুত্তরে পররাষ্ট্রসচিব ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের সাম্প্রতিক আইন প্রণয়ন, বিশেষ করে- সামাজিক মাধ্যম ব্যবহার করে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখতে সাইবার নিরাপত্তা আইনের উপযোগিতা তুলে ধরেন।

এ দিন পররাষ্ট্রসচিব ওআইসির মহাসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউরোপের মুসলমান সম্পর্কিত ওআইসি কন্টাক্ট গ্রুপের মন্ত্রি পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। এতে ইউরোপে মুসলমানদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত এবং ইসলামোফোবিয়া মোকাবিলায় ওআইসিকে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা