সংগৃহীত
জাতীয়

পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেমরা থানায় ডিএমপির নতুন ওসি

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৭ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বিকেল ৪টা ১০ মিনিটে পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি ঐ দিন সেখানে বিশ্রাম ও রাতযাপন করবেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজ থেকে সাঁথিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিকেল ৫টায় সেখান থেকে পাবনা সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন ও সেখানে রাতযাপন করবেন তিনি।

আরও পড়ুন: ২৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

পরেরদিন শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে সেখান থেকে যাত্রা করবেন ও দুপুর ১২টার সময় তিনি বঙ্গভবনে উপস্থিত হবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা