সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রী-ওআইসির রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রীকে গণভবনে অভিনন্দন জানান তারা।

আরও পড়ুন: সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

মঙ্গলবার (৯ জানুয়ারি) এতথ্য জানা গেছে।

ওআইসির রাষ্ট্রদূতরা স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আগামী দিনে ওআইসির সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশ আরও ফলপ্রসূ ভূমিকা রাখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা।

ওআইসির রাষ্ট্রদূতদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানান। ওআইসিভুক্ত সামনের দিনগুলোতে দেশগুলো বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে মর্মে প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুন: মির্জাপুরে খান আহমেদ শুভ নির্বাচিত

ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইন, মরক্কো ও পাকিস্তানের রাষ্ট্রদূত।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা