সংগৃহীত
জাতীয়

আইনজীবী সমিতির তফসিল ঘোষণা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: যৌথসভা ডেকেছে আ’লীগ

সোমবার (৮ নভেম্বর) দুপুরে তফসিল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার বলেন, ০৯ জানুয়ারি নির্বাচনের খসড়া ভোটার তালিকা সংশোধনী দরখাস্ত গ্রহণ ও শুনানির মাধ্যমে নিস্পত্তি, ১০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১১ জানুয়ারি মনোনয়ন পত্র সরবরাহ, ১৫ জানুয়ারি মনোনয়ন পত্র গ্রহন, ১৬ জানুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ১৭ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার, ১৮ জানুয়ারী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ৩০ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন হবে। এছাড়া ৩১ জানুয়ারী নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন: পাকিস্তান থেকে গণভবনে বার্তা

তিনি আরও জানান, সমিতির নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র বারের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান মাহাবুব, অ্যাডভোকেট আকলিমা আক্তার সুপ্তি, অ্যাডভোকেট নাজমা আক্তার নীরা, অ্যাডভোকেট হোসেন আলী।

এদিকে, এ নির্বাচনে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নামে দুই'টি প্যানেল নির্বাচনে অংশগ্রহন করবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা