সংগৃহিত
জাতীয়
টাঙ্গাইল-৭

মির্জাপুরে খান আহমেদ শুভ নির্বাচিত

সৈয়দ জাফরান হোসেন নূর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খান আহমেদ শুভ ৩২ হাজার ২৮৪ ভোটের বিশাল ব্যবধানে টানা দ্বিতীয় বারের মত বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুভ ৮৮ হাজার ৩৯৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আট বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু (ট্রাক) ৫৭ হাজার ২৩১ ভোট পান।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে ১২৭টি কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নৌকা মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ ৮৮ হাজার ৩৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।’

ফলাফল প্রকাশের পর খান আহমেদ শুভ বলেন, ‘মির্জাপুরবাসী বিপুল ভোটের ব্যবধানে আমাকে দ্বিতীয়বার এমপি নির্বাচিত করেছেন। এ জন্য আমি মির্জাপুরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা