সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা অভিনন্দন জানিয়েছে।

আরও পড়ুন: স্থগিত ভোটের তারিখ জানালেন সিইসি

সোমবার (৮ জানুয়ারি) সকালে দেশগুলোর রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং বলছে, ঢাকায় নিযুক্ত এ বিদেশি রাষ্ট্রদূতরা ছাড়াও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভ-এর প্রতিনিধিরা।

আরও পড়ুন: রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা। এমনকি বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান ও বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা