সংগৃহীত
জাতীয়

সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা নতুন সরকারের মূল লক্ষ্য হবে।

আরও পড়ুন: নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ বৃহস্পতিবার

সোমবার (৮ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকার সরাইগাছী ও সাপাহারে নির্বাচন পরবর্তী সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ সব কথা জানান তিনি ।

খাদ্যমন্ত্রী বলেন, আ’লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গ্রামাঞ্চলে সুযোগ সুবিধা বাড়াতে বেশি নজর দেবে সরকার। মানুষ উন্নত জীবনযাপন করতে পারে। শিল্প, কলকারখানা স্থাপন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানোর মধ্য দিয়ে গ্রামে বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।

এই সময় নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

আরও পড়ুন: স্বজনদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

খাদ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা আ’লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা সারোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন ও নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ আহম্মেদ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা