সচিবালয়
জাতীয়

নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নবনির্বাচিতদের বরণ করতে জাতীয় সংসদ সচিবালয় সব প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: স্বজনদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচিতদের গেজেট প্রকাশ হতে পারে। এছাড়াও নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে আগামী ১৫ জানুয়ারির মধ্যে। নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র বলছে, মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী ৩ দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে নতুন সংসদ সদস্যদের।

সূত্র আরও জানিয়েছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। নতুন সংসদ সদস্য হিসেবে এমপিদের শপথের আগে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ঐ শপথ অনুষ্ঠানের পরই আ’লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নওগাঁ-২, স্থগিত নির্বাচন ১২ ফেব্রুয়ারি

বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হবে। এদিন সরকার দলের অনেক কর্মসূচি রয়েছে, তাই বৃহস্পতিবার শপথ পাঠ করানো হতে পারে।

শপথগ্রহণের ৩০ দিনের মধ্যেই অধিবেশন ডাকতে হয়। ভোটের কত দিনের মধ্যে গেজেট হবে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা