ছবি-সংগৃহীত
জাতীয়

মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা যখন শুরু করি তখন মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশ। এখন এর চেয়ে কম আছে। তার মানে মূল্যস্ফীতি বাড়েনি। বর্তমানে মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন : অপপ্রচার চালাচ্ছে বিএনপি

বৃহস্পতিবার (৬ জুলাই) জাইকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

মূল্যস্ফীতি শুধু টাকার অঙ্কে বিচার করলে হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা বিবেচনা করতে হবে। সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ২৬ হাজার পরিবারকে ভাতা দেওয়া হচ্ছে। যাদের খাবার কেনার টাকা নেই তাদের এ কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া কম দামে খাবার দেওয়া, যাদের কম ইনকাম তাদের কাছ থেকে কম ট্যাক্স নেওয়া হচ্ছে।

আইএমএফের ঋণ প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, আইএমএফ যে লোন দিয়েছে তা আমাদের দুই মাসের রেমিট্যান্সের সমান। তাই এটা শোধ করা আমাদের জন্য কোনো ব্যাপার না।

আরও পড়ুন : সব নির্বাচন নিরপেক্ষ হবে

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এখানে আপনারা যে কয়জন আছেন সবাই মিলে এ ঋণ পরিশোধ করা সম্ভব।

মানুষ কষ্টে আছে এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ কষ্ট রয়েছে। আমরা দুনিয়ার বাইরে নয়। দুনিয়ার চিন্তা করলে আমরা খুব ভালো অবস্থানে রয়েছি। বাংলাদেশ বিশ্বের বাইরে নয়। সংকট বিশ্বব্যাপী। আর এখন কোনো মানুষ না খেয়ে মারা যায় না।

আরও পড়ুন : বিনিয়োগে আগ্রহী জাইকা

কাঁচামরিচের দাম বাড়া প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, অনেকেই দাম বৃদ্ধির ভয়ে বেশি করে কাঁচামরিচ কিনে রাখছেন। ফলে নিত্যপণ্যটির দর বেড়ে গেছে। বর্ষা এলেই কাঁচামরিচের দাম বেড়ে যায়, তাই অনেকেই অতিরিক্ত কিনে রাখেন। এজন্য এখন বাজারে কাচাঁমরিচের দাম অস্বাভাবিক।

অর্থমন্ত্রী বলেন, জাইকা তাদের প্রকল্পগুলো দেখতে এসেছে। মাতারবাড়ির কাজ প্রায় ৯৫ ভাগ সম্পন্ন। বাজেটের সঙ্গে মিল রেখে প্রযুক্তিকেন্দ্রিক বিভিন্ন প্রকল্পে জাইকা সহযোগিতা করতে আগ্রহী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা