জাতীয়

সব নির্বাচন নিরপেক্ষ হবে

নিজস্ব প্রতিবেদক : দেশের সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ধরে রাখতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কঠাের অবস্থানে রয়েছে।

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায়

বৃহস্পতিবার (৬ জুলাই) পিরােজপুরের ভান্ডারিয়ায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলন।

আহসান হাবিব বলেন, ‘ইলেকট্রনিক ভােটিং মেশিন (ইভিএম) হচ্ছে শতভাগ স্বচ্ছ ভােটিং ব্যবস্থা। ইভিএমে পক্ষপাতিত্ব বা অনিয়ম করার কােনাে সুযােগ নেই। নির্বাচনের সময় ইভিএমে কারিগরি কােনাে ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ইভিএম নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।’

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

তিনি বলেন, একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার, সেই কাজগুলোই আমরা পরিকল্পিতভাবে করবো।

পিরােজপুরের জেলা প্রশাসক মােহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মােহাম্মদ শফিউর রহমান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাে. আলাউদ্দিন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রাণী ধর, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা, আওয়ামী লীগ মনােনীত মেয়র প্রার্থী ফাইজুর রশিদ খসরু জােমাদ্দার, জাতীয় পার্টির প্রার্থী মাহিবুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বাবুল শাহ, এম এ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আগামী ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা