ফাইল ছবি
জাতীয়

অবশেষে মতিঝিল গেলো মেট্রোরেল

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল শুক্রবার (৭ জুলাই) আগারগাঁও-মতিঝিল রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল উদ্বোধন হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এটির করবেন।

আরও পড়ুন: বিশ্বায়নের যুগে মেধাপাচার রোধ দুরূহ

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে শুক্রবার থেকে নিয়মিত মেট্রোরেল চলাচল করবে। উদ্বোধনী চলাচলে যেন কোনো সমস্যা না হয় সেজন্য মধ্যরাতে মেট্রোরেল চলাচল করেছে।

আরও পড়ুন: কয়লা খালাসের অপেক্ষায় জাডো

তিনি আরও বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের এক কিলোমিটারের বেশি রুট বৃদ্ধি পেয়েছে। এ কাজ সম্পন্ন হতে সময় লাগবে। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে এটি। পুরোদমে চালু হলে মেট্রোরেল ঘণ্টায় ৬০ হাজার ও দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে পারবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে চলাচল শুরু করে মেট্রোরেল। আর দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে যাত্রী পরিবহন শুরু হবে অক্টোবরে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা