ছবি: সংগৃহীত
জাতীয়
৩৬ হাজার ৬০০ মেট্রিক টন 

কয়লা খালাসের অপেক্ষায় জাডো

নিনা আফরিন, পটুয়াখালী : পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে এমভি জাডোর নামের একটি মাদারভ্যাসেল এসেছে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বুধবার (৫ জুলাই) রাতে জাহাজটি পটুয়াখালীর পায়রা বন্দরের আউটারে এসে পৌছায়।

বর্তমানে জাহাজটি আউটারেজ থেকে ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

আরও পড়ুন : এক বছরে ২২০ দুর্ঘটনায় নিহত ২৬

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্বাবাধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, জাহাজটি ইনারে পৌছানোর পরপরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। লাইটারে করে কিছু কয়লা কমিয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) রাত অথবা শুক্রবার (৭ জুলাই) সকালে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে গিয়ে পৌছাবে জাহাজ।

এরপর জাহাজ থেকে কয়লা খালাস করে নেয়া হবে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের রিজার্ভারে। বন্ধ তাপবিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ।

আরও পড়ুন : কিশোরীর অভিযোগে যুবকের কারাদণ্ড

১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।

এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামের আরও ২ টি জাহাজ বন্দরে আসে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা