জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি প্রিন্স, সম্পাদক মামুন

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক আল মামুন নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: সালমান খানের মতো পাত্র খুঁজছি

রোববার (৯ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়াম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার জীবন ও কর্মের ওপর আয়োজিত আলোচনা সভা শেষে সংগঠনটির ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির আংশিক অংশ প্রকাশ করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় নবগঠিত কমিটির (আংশিক) নেতারা হলো সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি মুহাম্মদ আরিফুজ্জামান নুরন্নবী, সহ-সভাপতি এম আই কে রাশেদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শাহজাহান ইসলাম, সহ-সভাপতি শাহজাহান কবির, সহ-সভাপতি সরোয়ার আলম চৌধুরী মনি, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবু হানিফা, সহ-সভাপতি আশরাফুল ফাহাদ, সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক শের সম্রাট খান, যুগ্ম সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী মাহমুদ রেজা, সাংগঠনিক সম্পাদক এ এম রাসেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক সাথী আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হক সজীব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুফি মহমদ শেখ সুজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান রাজু, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মমিনুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আসিবুর রহমান খাঁন, সদস্য মনির হোসেন মোল্লা, সদস্য ফিরোজ আহমেদ সুজন।

আরও পড়ুন: আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন মতিন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ, ঢাকা মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, সম্প্রীতি বাংলাদেশের সদস্য-সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধার সন্তান মুহাম্মদ আরিফুজ্জামান নূরন্নবী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা