জাতীয়

ডেমু ট্রেনের যাত্রা শুরু

সান নিউজ ডেস্ক : দেশীয় প্রযুক্তিতে দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন থেকে প্রত্যাশিত ডেমু ট্রেন (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) বাণিজ্যিক ভাবে আবারও যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে।

আরও পড়ুন: শিগগির তিস্তা প্রকল্পের কাজ

রবিবার দুপুর ১২টার দিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পার্বতীপুর রেল জংশন ষ্টেশনে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের চলাচল উদ্ধোধন করেন। উদ্বোধনের পর পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে ট্রেনটি রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা চীনা প্রযুক্তি সরিয়ে দেশী প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রকৌশলীরা ১টি ডেমু ট্রেন চালু করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, চীনের তৈরী এই ডেমু ট্রেনের কন্ট্রোলিং সিষ্টেম খুবই জটিল ছিলো। বর্তমানে এটি সহজ করা হয়েছে। ১৫ দিন ডেমু ট্রেন রংপুর পার্বতীপুরে চলাচল করবে পরবর্তী আরও তিনটি রুটে আমরা এই ট্রেনটিকে পরিচালনা করতে সক্ষম হবো।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১০

প্রসংঙ্গত যে গত ২০২০ সালে করোনা কালিন সময়ে এই ডেমু ট্রেনটি অকেজো হয়ে পরে। ২০১৩ সালে ৬০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আনা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা