জাতীয়

৬ লেনের সেতুর উদ্বোধন সোমবার

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর উপর নির্মিত আগামীকাল (সোমবার) উদ্বোধন হতে যাচ্ছে । ভার্চুয়াল মাধ্যমে এ সেতু’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ট্রেনে গণধর্ষণ, ৫ বখাটে কারাগারে

ইতোমধ্যে এ সেতুর সকল কাজ শেষ হয়েছে। এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সহজেই পণ্য আমদানি ও রপ্তানি করা যাবে। যান চলাচলের জন্য এ সেতু খুলে দিলে দীর্ঘ দিনের ভোগান্তির থেকে রক্ষাসহ আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।

আলাপকালে স্থানীয়রা জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর উপর দিয়ে যাতায়াতকারীরা দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছিলেন। ভোগান্তি কমাতে মধুমতি নদীর কালনা পয়েন্টে ২০১৫ সালের ২৪ জানুয়ারি ৬ লেনের মধুমতি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯৬০ কোটি টাকা। এরপরই ২০১৮ সালে শুরু হয় কর্মযজ্ঞ। নির্মাণ শুরুর দীর্ঘ ৫ বছর পর উদ্বোধন হতে যাচ্ছে সেতুটি।

সোমবার (১০ অক্টোবর) ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী গণভবন থেকে এ সেতুর উদ্বোধন করবেন। তাই সেতুর পশ্চিম পাড়ে ও গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

জাইকার অর্থায়নে নির্মিত সেতুর পশ্চিমপ্রান্তে নড়াইলের কালনাঘাট এবং পূর্বপ্রান্তে গোপালগঞ্জের শংকরপাশা। কালনাঘাট থেকে ঢাকার দুরত্ব মাত্র ১০৮ কিলোমিটার। ফলে ঢাকার সঙ্গে নড়াইল, বেনাপোল, খুলনাসহ যশোর অঞ্চলের আশেপাশের সড়ক যোগাযোগ কোথাও ১০০ কিলোমিটার, কোথাও আবার ২০০ কিলোমিটার কমে যাবে।

দেশের প্রথম ছয় লেনের দৃষ্টিনন্দন এ সেতুটি নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা)। এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত এটি। সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপোল, কোলকাতা পর্যন্ত সরাসরি যাতায়াতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন: আরও ৬৩৫ হাসপাতালে ভর্তি

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ সেতুর টোলের হার চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কন্টেইনার বা ভারী মালামাল পরিবহনে সক্ষম যানের টোল ধরা হয়েছে ৫৬৫ টাকা, বড় ট্রাক বা কাভার্ড ভ্যান ৪৫০ টাকা, মধ্যম ট্রাক ২২৫ টাকা, বড় বাস ২০৫ টাকা, ছোট ট্রাক ১৭০ টাকা, পাওয়ার টিলার বা ট্রাক্টর ১৩৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস বা পিকআপ ৯০ টাকা, সিডান কার ৫৫ টাকা, টেম্পো বা সিএনজিচালিত অটোরিকশা ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং ভ্যান, রিকশা বা বাইসাইকেল ৫ টাকা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা