পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
জাতীয়

রাষ্ট্রের মূলনীতিগুলো সম্পূর্ণ মেনে চলতে হবে

সান নিউজ ডেস্ক: আমাদের রাষ্ট্রের মূলনীতিগুলো সম্পূর্ণ মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন: খাদ্য সংকট সমাধানে প্রস্তুত রাশিয়া

রোববার (৯ অক্টোবর) ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ (সা.) এর উদ্যোগে বনানীর শেরাটন হোটেলে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়ে কোনো দ্বিমত চলবে না। বিদায় হজে আল্লাহর রাসুল (সা.) বলেছিলেন, মানুষে-মানুষে কোনো বিরোধ হবে না।

আরও পড়ুন: শিগগির তিস্তা প্রকল্পের কাজ

তিনি আরও বলেন, অনেকের মধ্যে ভুল ধারণা আছে মুসলমানরা শুধু নিজেদের কথা ভাবে, এটা ভ্রান্ত ধারণা। বাংলাদেশ সাংবিধানিকভাবে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমরা শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে অনেক এগিয়েছি। শুধু বৈষয়িক নয়, মানবিক বিষয়েও। তার নেতৃত্বে ৫০০ মসজিদ নির্মাণ করা হয়েছে। সুষ্ঠুভাবে মানুষ হজ সম্পন্ন করতে পারছেন। দুই দশক সময় ধরে মহৎ কার্যক্রম ও সামাজিক দায়িত্ব পালন ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ (সা.) এর দীর্ঘ পথ পরিক্রমার উচ্ছসিত ও ভূয়সী প্রশংসা করেন তিনি।

প্রতিষ্ঠানটির সভাপতি লে. জেনারেল (অব.) এম নুরুদ্দিন খান শাস্তি, সহিষ্ণুতা ও সমতার বিষয়ে রাসুল (সা.) এর শিক্ষা সম্পর্কে আমদের উপলব্ধি বৃদ্ধির আহ্বান জানান।

এছাড়া, প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা শেখ আবদুল লতিফ আল কাদি আল মাদানী রবিউল আউয়াল মাসের তাৎপর্য নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

আরও পড়ুন: বাড়ির ছাদ ধসে নিহত ৯

এর আগে, পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। যার মধ্যে ছিল পবিত্র কোরআনের তাফসির, মিলাদ মাহফিল এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল মহানবী (সা.) এর জীবনের শিক্ষা ও আলো সবার মাঝে ছড়িয়ে দেয়া এবং সাম্প্রদায়িকতা মুক্ত শান্তি ও সহনশীলতার সমাজ গঠন করা। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে প্রতিযোগীরা এতে অংশ নেন। ৫টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ১৭ জনকে পুরষ্কৃত করা হয়েছে। তাদের সবার হাতে মন্ত্রী নিজে পুরষ্কার তুলে দেন।

আরও পড়ুন: জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে

পুরষ্কারপ্রাপ্তরা হলেন-

এবারের প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ হুজাইফা, দ্বিতীয় স্থান অর্জন করেন মো. খাদেমুল ইসলাম, যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন তোফায়েল ও মাহমুদা আক্তার রাদিয়া। হামদ ও নাত ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন সুমাইয়া আক্তার, ২য় হৃদয় হক তামিম এবং ৩য় স্থান হন মেহলং মারমা। বাংলা ভাষায় রচনা ক্যাটাগরিতে ১ম শাহ মো. মাহমুদুল হাসান, ২য় ফারজানা ইসলাম মিম এবং ৩য় স্থান হন ফেরদৌসী আক্তার। ইংরেজি ভাষায় রচনা ক্যাটাগরিতে ১ম ফাতেমা-তুজ-জোহরা, ২য় ওবায়দুর রহমান রাহুল এবং যৌথভাবে ৩য় স্থান হন মোকলেসুর রহমান, আবু ফারাজ। স্ক্রিন রিডার সফটওয়্যার ক্যাটাগরিতে ১ম আজমেরী নিশাত, ২য় মোকলাসুর রহমান এবং ৩য় হন রাইসুল ইসলাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা