জাতীয়

বিশ্বে প্রশংসিত হচ্ছেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার নেতৃত্ব দিচ্ছেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছেন। এসব কারণে প্রধানমন্ত্রী আজ বিশ্বে প্রশংসিত হচ্ছেন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১০

রোববার (৯ অক্টোবর) রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ‘শুভ প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও বিশ্বশান্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রশংসিত হওয়া মানে দেশের জনগণ প্রশংসিত হচ্ছেন। প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোনো রেখাপাত চান না, বিভক্তি চান না। তিনি ভালবাসা তৈরি করতে চান। হানাহানি বিরোধ থেকে মুক্ত থেকে আগামী প্রজন্মের জন‍্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে দিতে চান।

জাতির পিতা বঙ্গবন্ধু একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছিলেন এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে একটি জাতিসত্তা সৃষ্টি করেছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেই জাতিসত্তা সৃষ্টির সঙ্গে সব ধর্ম বর্ণের মানুষ যুক্ত ছিল। তারা রক্ত দিয়ে এই বাংলাদেশের নাম লিখিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু সেটাতে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের একটি সংবিধান দিয়েছেন।

আরও পড়ুন: শিগগির তিস্তা প্রকল্পের কাজ

ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের বিহারাধ‍্যক্ষ সদ্ধর্মকাণ্ডারী শ্রীমৎ ধর্মমিত্র মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যদের মধ‍্যে বক্তব‍্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব‍্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি তাপস, ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের মহাসচিব অমল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের চেয়ারম‍্যান গৌতম অরিন্দম বড়ুয়া শেলু, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব‍্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা