ছবি-সংগৃহিত
জাতীয়

কারিগরি শিক্ষক-কর্মচারীর ১১ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক: কারিগরি অধিদপ্তরে শিক্ষকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ছাড়করণসহ ১১ দফা দাবি জানিয়েছে কারিগরি শিক্ষকদের বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সুবিধা ছাড় দেওয়া হচ্ছে না। কারিগরি অধিদপ্তরের কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারীর বাড়তি সুবিধা না পেলে শিক্ষকদের সরকারি পাওনার অর্থ ছাড় না দিয়ে উল্টো শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্চিত করেছে।

লিখিত বক্তব্যে বাংলাদেশ বেসরকারি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনের মহাসচিব সাখাওয়াত হোসেন ভূইয়া বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক বিমল মিশ্র, সংযুক্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান ও সাইফুল ইসলামের অনতিবিলম্বে অপরাসরণ করতে হবে। তার সঙ্গে এমপিওভুক্তির জন্য আবেদিত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ছাড়করণের দাবিসহ ১১ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

দাবিগুলো হচ্ছে- কারিগরি শিক্ষা অধিদপ্তরে কয়েকজন অধ্যক্ষ ও শিক্ষকের ওপর হামলায় জড়িতদের শিক্ষক সমাজের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। অধিদপ্তরসহ সব প্রতিষ্ঠানগুলো কারিগরি বান্ধব, মানবিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন দক্ষ কর্মকর্তা পদায়ন/দায়িত্ব দিতে হবে। এ প্রতিষ্ঠানটিকে ডিজিটালাইজ করা, আবেদিত শিক্ষক-কর্মচারীদের কাম্য শিক্ষাগত যোগ্যতা ও বর্তমান জনবল, কাঠামোর প্রাপ্যতা বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে বেতন-ভাতাদি ছাড় করাসহ ১১টি দাবি তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায়ে মানববন্ধন করবেন বলে ঘোষণা দেন শিক্ষকরা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা