ছবি-সংগৃহীত
জাতীয়

খিলগাঁও বস্তিতে আগুন

রাজধানী ঢাকার খিলগাঁওয়ের মধ্যপাড়া বস্তিতে কয়েকটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস থেকে ৩ টি ইউনিট।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদে পেয়ে ফায়ার সার্ভিস ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, মেরাদিয়া মধ্যপাড়া কয়েকটি টিন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিস থেকে তিনটি ইউনিট। বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনাস্থল থেকে এক বাসিন্দা মারুফ শেখ জানান, মধ্যপাড়া মেরাদিয়া পানির ট্যাংক সংলগ্ন টিনসেট ঘরগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় আনুমানিক ৮ থেকে দশটি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে দিনমজুর রিকশাচালক, গরিব লোক বসবাস করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কার করছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, ধারণা করা হচ্ছে রাতে দুই ভিক্ষুক টিনশেড ঘরের ভিতরে আগুন পোহায়। তবে সকালে আগুন না নিভিয়ে ভিক্ষা করতে চলে যায়। এই কারণেই আগুনের ঘটনা ঘটতে পারে।

লিমা খানম জানান, ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার পরপরই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা