ছবি-সংগৃহীত
জাতীয়

মাতৃভাষার মাস শুরু 

দীর্ঘ একটি বছর ঘুরে আবার ফিরে এলো গৌরবের মাস ফেব্রুয়ারি। ঐতিহাসিক মাতৃভাষার মাস। ১৯৫২ সালের এই মাসে সালাম, রফিক, বরকত, জব্বারসহ ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রক্ষা করেন।

এদিন মায়ের ভাষা ছিনিয়ে নেওয়ার সেই সংগ্রামে ছাত্র-জনতা একসাথে রাজপথে নেমে পড়েছিলেন। পৃথিবীর ইতিহাসে ভাষা নিয়ে এমন আন্দোলনের নজির আর কোথাও দেখা যায়নি। এই মাসটি শুধু ভাষার নয়, আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হওয়ার ও বাঙালির অহংকারের মাস।

আরও পড়ুন:বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি

১৯৪৭ সালের পর থেকেই শুরু। তৎকালিন পাকিস্তান সরকার অত্যন্ত কৌশলে বাঙালি জাতির ভাষার ওপর প্রথম আঘাত হানে। তারা শুরু করে মাতৃভাষায় কথা বলা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিলো।

কিন্তু বাংলার মানুষ সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে একবিন্দু ছাড় দেয়নি। ‘মাতৃভাষা বাংলা চাই’ দাবিতে রাজপথে প্রতিদিন চলতে থাকে মিছিল-সমাবেশ। বাংলাভাষা রক্ষার আন্দোলন শুরু হয়।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বহু আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ লাভ করে। পাক বাহিনীর লেলিয়ে দেওয়া পুলিশের গুলিতে প্রাণ ঝরে ছাত্র-জনতার। ৫২’র অগ্নিঝরা সেই দিনগুলো বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

মূলত সেই দিনগুলোর মধ্য দিয়েই বাঙালির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হয়। তারই সূত্র ধরে এসেছিল ঊনসত্তরের গণ-আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

এ মাসের প্রথম দিন থেকে বাতাসে ধ্বনিত হয় সেই অমর সংগীতের বাণী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি...’। বাঙালি জাতি সারা মাস ধরে ভালোবাসা জানাবে বীর শহিদ সন্তানদের, যারা ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন।

পৃথিবীতে মাতৃভাষার জন্য এই আত্মত্যাগের ঘটনা বিরল দৃষ্টান্ত। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর এই আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায়। এ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে।

আরও পড়ুন:তারা আগে নিজ দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করুক


এরপর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে ২১ ফেব্রুয়ারি।

ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে ভাষা আন্দোলনের মাস বিভিন্ন আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি। করোনা সংক্রমনরোধে স্বাস্থ্যবিধি মেনেই কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে বীরসন্তানদের বাঙালি জাতি।


সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা