ছবি-সংগৃহিত
জাতীয়

বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি

সাননিউজ ডেস্ক: বেশকিছু শর্ত সাপেক্ষে আগামী ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা। এ জন্য বইমেলা সংশ্লিষ্টদের মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের অনুরোধ জানিয়েছে বাংলা একাডেমি।

রোববার (৩১ জানুয়ারি) একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়।

বাংলা একাডেমির চিঠিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ‘অমর একুশে বইমেলা ২০২২’ আয়োজনের প্রস্তুতি গ্রহণে কতিপয় শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ জন্য বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির সব কর্মকর্তা ও কর্মচারী, লেখক, প্রকাশক, বিক্রেতা, স্টলের কর্মচারীসহ মেলা সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজনমতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক একাডেমি প্রাঙ্গণে ভ্যাকসিন প্রদান বুথ স্থাপনের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পত্র প্রেরণ করেছে।

এতে আরও বলা হয়, বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান/স্টলের সঙ্গে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী, প্রকাশক, বিক্রেতা ও কর্মীদের নামের তালিকা এবং তাদের ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে বাংলা একাডেমিতে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা