ছবি: সংগৃহীত
জাতীয়

নারীর সঙ্গে নগ্ন অবস্থায় চ্যাট, বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার

সান নিউজ ডেস্ক: ভারতের কলকাতার ডেপুটি হাইকমিশনে প্রথম সচিব মোহম্মদ সানিউল কাদের নামে এক কূটনীতিকের সঙ্গে ভারতীয় নারীর আপত্তিকর ভিডিও চ্যাট ফাঁস হয়ে হয়েছে। ওই কূটনীতিক কলকাতায় ডেপুটি হাইকমিশনে প্রথম সচিব (রাজনৈতিক) পদে কর্মরত ছিলেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এক ভারতীয় নারীর সঙ্গে মোবাইলে অশালীন অবস্থায় চ্যাটিংয়ের অভিযোগে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক কূটনীতিককে তড়িঘড়ি দেশে ফেরত নিয়েছে বাংলাদেশ। ওই কূটনীতিকের নগ্ন অবস্থার একটি ভিডিও চ্যাট ফাঁস হয়ে যায়। তারপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই পদক্ষেপ করেছে। তবে আনন্দবাজার অনলাইন ওই ভিডিও যাচাই করেনি।

আরও পড়ুন: বিপদের দিনে প্রদীপের পাশে নেই স্ত্রী

বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানগণমাধ্যমকে জানিয়েছেন, সানিয়ুল ওই ভিডিও চ্যাটে যুক্ত থাকায় তাকে দেশে (বাংলাদেশ) পাঠানো হয়েছে। তৌফিক দাবি করেছেন নেটমাধ্যমে বিষয়টি ফাঁস হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই সংক্রান্ত দু’টি ভিডিও প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ। এতে দেখা গিয়েছে তারা দু’জন নগ্ন অবস্থায় রয়েছেন এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপেও লিপ্ত। ভিডিও ফাঁস হওয়ার পরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৬ জানুয়ারি পেট্রাপোল সীমান্ত হয়ে দেশে ফিরে যান সানিয়ুল। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা