টিকা
জাতীয়

আজ থেকে গণটিকা শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১২৯টি কেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণটিকা দেওয়া শুরু হবে।

এর মধ্যে উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডের ৫৪টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে দেওয়া হবে টিকা।

উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আজ ও আগামীকাল বুধবার দুপুর আড়াইটা থেকে টিকা কার্যক্রম চলবে। প্রতি ওয়ার্ডে প্রতিদিন ৫০০ জন করে দুই দিনে ১০০০ জনকে টিকা দেওয়া হবে। যারা এরই মধ্যে ডিএনসিসি এলাকার যেকোনো হাসপাতালে টিকার রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু এখনো এসএমএস পাননি শুধু তারাই এই কার্যক্রমের আওতায় টিকা নিতে পারবেন।

তবে ষাটোর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ষাটোর্ধ্বরা রেজিস্ট্রেশন না করলেও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে গেলে টিকা নিতে পারবেন। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা একই কেন্দ্র থেকে গ্রহণ করতে হবে।

এর আগে ডিএনসিসি ৫৪টি টিকাকেন্দ্রে গণটিকার আওতায় এক লাখ ১৩ হাজার ৪০০ জনকে দুই ডোজের টিকা দিয়েছিল। অন্যদিকে, ডিএসসিসি প্রতি কেন্দ্রে ৩৫০ জনকে টিকা দেবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা