স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)
স্বাস্থ্য

রমজানেও চলবে টিকাদান

সান নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসেও রাজধানীসহ সারাদেশে করোনার টিকাদান কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।

আরও পড়ুন: বিচারকদের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রমজান মাসেও সারাদেশে স্বাভাবিক টিকা কার্যক্রম চলবে। যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সেখান থেকে যথারীতি টিকা নেওয়া যাবে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

গণটিকা কার্যক্রম আরও তিনদিন চলবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমরা ৮০ শতাংশ মানুষের টিকাদানের লক্ষ্য নির্ধারণ করেছি। এ লক্ষ্যপূরণে সারাদেশে গণটিকা কার্যক্রম আরও তিনদিন চলমান থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদানে আমরা সফলতা অর্জন করেছি। দেশে করোনার সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৩২৩ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ১০ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৪৭৮ জন মানুষ। এছাড়া এসময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৮১ লাখ ৬৪ হাজার ২১১ জন।

আরও পড়ুন: রোজায় আদালতের সময়সূচি নির্ধারণ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল ও লাইন ডিরেক্টর মিজানুর রহমান প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা