রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

রামেকে আরও তিনজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় রাজশাহীর একজন ও উপসর্গ নিয়ে রাজশাহী এবং নওগাঁর দুই জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও দুই জন মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন কোনো রোগী ভর্তি হয়নি। তবে এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

হাসপাতালের ৩৪ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ৬ জন রোগী। এক দিন আগেও এ সংখ্যা ছিল ১০। মঙ্গলবার রামেক আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে কারো নমুনায় করোনা শনাক্ত হয়নি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা