রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
স্বাস্থ্য

রামেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

আরও পড়ুন: দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে

তাদের মধ্যে নওগাঁ ও রাজশাহী জেলায় দুজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। এছাড়া মারা যাওয়া অন্য দুজন ছিলেন করোনা নেগেটিভ। এদের একজন সিরাজগঞ্জ এবং একজন কুষ্টিয়ার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় দুজন মারা গেছেন।

গত এক দিনে হাসপাতালের আইসিইউতে মারা গেছেন ৩ জন। এছাড়া একজন মারা গেছেন ৩০ নং ওয়ার্ডে। এদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। যাদের দুজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে। এছাড়া একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে।

আরও পড়ুন: ধর্ষককে টুকরো করে নদীতে ফেললেন বাবা

পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী। এছাড়া এ সময় নতুন কোনো রোগীও ভর্তি হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৩। বর্তমানে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৭ জন। আরও ২ জন ভর্তি রয়েছেন করোনা নেগেটিভ হয়ে।

এখনো হাসপাতালে ভর্তি রাজশাহী জেলার ৩ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৩ জন, পাবনার একজন এবং জয়পুরহাটের একজন রোগী ভর্তি রয়েছেন। এর আগে সোমবার রামেক ল্যাবে রাজশাহীর ৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৯ শতাংশ। এ ছাড়া জয়পুরহাটের ৩২ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা