সারাদেশ

ঈশ্বরগঞ্জে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় বিদ্যুৎ এর লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উঠেছে রোজাদাররা। প্রথম রোজা থেকেই অতিরিক্ত ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল জনজীবন।

আরও পড়ুন: রাবি শিক্ষক হত্যা: দু’জনের মৃত্যুদণ্ড বহাল

তার চেয়েও বড় বিষয় হলো একবার বিদ্যুৎ গেলে আসার আর হদিস থাকে না। গ্রাহক সূত্রে জানা যায়, দিনে রাতে ১৫ থেকে ২০ বার বিদ্যুৎ যাওয়া আসা করে। অসহনীয় তাপমাত্রা ও ভ্যাপসা গরমে দূর্ভোগে পড়েছে এখানকার মানুষজন। লোডশেডিং নিরসনে স্থানীয় পল্লী বিদুৎ নিচ্ছেনা কোনই পদক্ষেপ। এই নিয়ে ভুক্তভোগী সাধারন মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জ্বালানী মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ মার্চ) রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। বিদ্যুৎ গ্রাহকদের প্রশ্ন-সরকারি নির্দেশনা থাকার পরও কেন এতো লোডশেডিং?

অতিরিক্ত লোডশেডিং,লো ভোল্টেজ ও প্রায় সময়ই বিদ্যুৎ না থাকায় আবাসিক গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,ফিসারিতে মাছ চাষ,মুরগির ফার্মের ব্যবসায়ী ও বিভিন্ন মিল মালিকদের ব্যবসা হচ্ছে ক্ষতির সম্মুখীন। রমজানে বিদ্যুতের ভেলকিবাজি বেড়েছে কয়েকগুণ।

আরও পড়ুন: ওয়াসার পানির সঙ্গে ডায়রিয়ার সম্পৃক্ততা নেই

গত কয়েকদিন ধরে দিনে রাতে গড়ে প্রায় ১০/১৫ঘন্টা বিদ্যুৎ থাকেনা।দিনের বেলায় গড়ে ৩/৪ ঘন্টা বিদ্যুৎ থাকলেও প্রায় ১০/১২ বার লোডশেডিং হয়। রাতের বেলায় বিদ্যুৎ সুবিধা পাওয়া যায় ৪/৫ ঘন্টা। বিশেষ করে ইফতার,সেহরী ও তারাবি নামাজের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই রোজাদারদের। অপরদিকে ঘনঘন লোডশেডিং ও লো ভোল্টেজের কারনে বৈদ্যুতিক সরঞ্জাম ফ্রিজ, টিভি, ফ্যানসহ নানা ইলেকট্রিক জিনিসপত্র বিকল হচ্ছে।

ঈশ্বরগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতায় প্রায় ১ লক্ষ বিদ্যুৎ গ্রাহক রয়েছে। জাতীয় পর্যায়ে গ্যাসের সমস্যা থাকায় বিশেষ করে বিবিয়ানা গ্যাস ফিল্ডের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস উত্তোলন বন্ধ রয়েছে। গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির ফলে সারাদেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় লোডশেডিং হচ্ছে। ময়মনসিংহ পবিস-৩ এর বিদ্যুৎ বিতরণের শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ প্রাপ্তি না পাওয়ায় সাময়িক সময়ের জন্য অনাকাঙ্ক্ষিত লোডশেডিং দিতে হচ্ছে।

ঈশ্বরগঞ্জ পৌর শহরের একাধিক ব্যবসায়ী জানান, রোজা ও ঈদকে সামনে রেখে বাজারে মানুষের সমাগম বেশি। কিন্তু বিদ্যুৎ না থাকায় সারাদিন প্রচন্ড গরমে অস্থির থাকতে হয়। বিদ্যুৎ একবার চলে গেলে আসার কোন খবর থাকেনা। এমন অবস্থা চলতে থাকলে ঈদের বাজারে আমাদের ব্যবসা ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুন: ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ জিতলেন পাকিস্তানি আরুজ

এদিকে শিক্ষার্থী মিতু,আয়মান, শাহিন, তাওসিফ জানান, ঘনঘন লোডশেডিং এর কারনে ভ্যাপসা গরমে ঠিকমত পড়ালেখা করতে পারছিনা। এতে আমাদের পড়ালেখায় দারুন ক্ষতি হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা।উপজেলার সোহাগী ইউনিয়নের বাসিন্দা ফরিদ বলেন, দিনে অন্তত ১৫/২০বার বিদ্যুৎ আসা যাওয়া করে। বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে রোযাদারসহ শিশু ও বৃদ্ধদের দারুন কষ্ট হচ্ছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অনিতা বর্ধন বলেন, ঈশ্বরগঞ্জ জোনাল অফিসে বিদ্যুতের চাহিদা রয়েছে ২০ মেঘাওয়াট। কিন্তু সরবরাহ পাচ্ছি মাত্র ৫ মেঘাওয়াট। ফলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। আমাদের কিছু করার নেই।

আমাদের কাজ হচ্ছে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করা। যখন বিদ্যুৎ সরবরাহ বাড়বে,তখন আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে পারব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা