জাতীয়

সোহেলকে বাইক দেবেন রাব্বানী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ‘মামলা দেওয়ায়’ ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেন শওকত আলম সোহেল। তিনি রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের মোটরসাইকেলচালক। এই চালককে মোটরসাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এই ঘোষণা দেন গোলাম রাব্বানী।

ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস হুবহু প্রকাশ করা হলো-‘মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে-দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন আগুনে পুড়িয়ে দেয়, মানবিক হৃদয় দিয়ে সেটা অনুধাবনের চেষ্টা করুন! জনাব শওকত আলম সোহেল; করোনা দুর্যোগে নিজের ছোট্ট দোকানের ব্যবসা বন্ধ হয়ে গেলে, জীবন জীবিকার তাগিদে কয়েকমাস ধরে পাঠাও রাইডার হিসেবে রাস্তায় নামেন! চরম অর্থনৈতিক দৈন্যদশার মাঝে ‘মরার উপর খাঁড়ার ঘা’... একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে-দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন, মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়, মানবিক হৃদয় দিয়ে সেটা অনুধাবনের চেষ্টা করুন!’

‘আমি Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে শওকত আলম ভাইকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেয়ার ইচ্ছা প্রকাশ করছি। তার সঙ্গে ফোনে কথা হয়েছে, কিছুক্ষণ পরেই টিপিবি’র অফিসে আসবে। সরাসরি কথা বলে দ্রুততম সময়ে বাইক হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ।’

‘আর আজকে বাংলাদেশ পুলিশের সুযোগ্য মহাপরিদর্শক শ্রদ্ধেয় ড. বেনজীর আহমেদের জন্মদিনে তার গুণমুগ্ধ ভক্ত ও স্নেহাশীষ অনুজ হিসেবে আকুল আবেদন, এই দুর্যোগকালীন সময়ে রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন ভিত্তিক লক্ষাধিক সাধারণ চালকদের অসহায়ত্বের কথা বিবেচনা করে, তাদের প্রতি নমনীয়, সহনশীল আচরণ ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে দেশব্যাপী ট্রাফিক পুলিশের প্রতি যথাযথ নির্দেশনা দেবেন। শওকত আলম ভাইয়ের মতো আরো অনেকেই আছেন, যারা পেশাদার চালক নন, করোনা দুর্যোগকালীন উদ্ভূত পরিস্থিতিতে চাকরি বা ব্যবসা হারিয়ে বাধ্য হয়ে বাইক নিয়ে রাস্তায় নেমেছেন।’

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে বাড্ডা লিংক রোড এলাকায় মোটরসাইকেলে আগুন দেওয়া ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে কথা বলে ভিডিও’র ঘটনার সত্যতা পাওয়া গেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, মোটরসাইকেল চালক শওকত আলম সোহেল ট্রাফিক সংক্রান্ত কোনও মামলার বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই প্রতিক্রিয়ার এক পর্যায়ে তিনি নিজের মোটরসাইকেলে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন। আশেপাশে থাকা লোকজন মোটরসাইকেলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলে এতে সোহেল বাধা দেন। তিনি আরও পেট্রোল ঢেলে দিলে মোটরসাইকেলটিতে দাউ-দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা