জাতীয়

প্রধানমন্ত্রীর কারণেই ক্রীড়ায় অনন্য সাফল্য

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ক্রীড়ামোদী প্রধানমন্ত্রীর কারণেই বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অভ বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ: উৎকর্ষের এক দশক’ আলোকচিত্র প্রদর্শনী ও জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র‍্যান্ড মাস্টার দাবা টুর্নামেন্ট আয়োজন দুটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

আয়োজক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শরাফতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দাবা প্রতিযোগিতা আয়োজনের প্রশংসা করেন ড. হাছান। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশ আজ বদলে গেছে। গত সাড়ে বারো বছরে প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে, মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়েছি, আমাদের ক্রীড়াবিদরা বিশ্বখ্যাত দেশগুলোর সাথে সমান তালে লড়ছে, জয় ছিনিয়ে আনছে।

বিশ্বে মাথাপিছু জমির পরিমাণে ৯২তম দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ খাদ্যশস্য, মৎস্য ও ফল উৎপাদনে কিভাবে শীর্ষস্থানীয় হয়েছে, তা আজ শুধু বিশ্বেরই বিস্ময় নয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থারও গবেষণার বিষয়, উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আয়োজকদের ধন্যবাদ জানান এবং বলেন, এধরণের আয়োজন দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের পথে আরো এগিয়ে নিয়ে যাবে।

ভারতের আন্তর্জাতিক মাস্টার সংকল্প গুপ্ত টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ, আরণ্যক ঘোষ, সায়ন্তন দাশ এবং বাংলাদেশের গ্র‍্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থান অর্জন করেন। তথ্যমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রী দাবাড়ুদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় আলোকচিত্র প্রদর্শনীটিও ঘুরে দেখেন তারা।

সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহীদউল্ল্যাহ এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা