জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে ও হাদী পাড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৪০ হাজার মানুষকে রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, ত্রাণ সহায়তার পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে কৃষকদের জন্য সার, বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।

বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকির বিষয়েও সরকার প্রস্তুত রয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সম্ভাব্য রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে। কোনো সংক্রমণ দেখা দিলে দ্রুত তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী চন্দনাইশ-দোহাজারী ও সাতকানিয়ার দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা