জাতীয়

ধানমন্ডিতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে লেক ও পার্ক এলাকার ভেতর-বাইরে গড়ে ওঠা ইজারা-বহির্ভূত অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের যৌথ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালিত এ অভিযানে ধানমন্ডি লেক ও পার্কসংলগ্ন এলাকায় অবৈধভাবে স্থাপিত বিভিন্ন স্থাপনা অপসারণের পাশাপাশি এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

অভিযান শেষে সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান বলেন, জনস্বার্থ রক্ষা এবং ধানমন্ডি লেক ও পার্কের সৌন্দর্য বজায় রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

শান্তকে তিন নম্বরে চান সিমন্স

╔═══════════════════════════════════════════...

মৌলভীবাজার শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর

মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসের ভেতরেই প্রধান শিক্ষক...

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটার হুমায়ন কবির...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৪ লাখ টাকা জরিমানা

নওগাঁর পোরশায় অবৈধ দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ...

‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উসকানিতে অশান্ত শিল্পাঞ্চল’

শ্রমিক অসন্তোষকে পুঁজি করে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা