ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত
জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং দুর্গত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবানের বালাঘাটা এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত প্রতিটি ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কৃষি, মৎস্য ও গবাদিপশু খাতে ক্ষতিগ্রস্ত এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অন্যান্য মানুষকেও বিশেষ সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, সরকার সবসময় বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের কাছে নিত্যপ্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সরকার শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকবে না; যাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বান্দরবানের স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা