সারাদেশ

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হওয়াও পাঁচ উপজেলার ৭হাজার ৩৪৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা, আউশ ধান এবং গ্রীষ্মকালীন শাক-সবজি। পাশাপাশি রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাপক ক্ষতি হয়েছে। তিনটি খাতে ক্ষতির পরিমাণ ১২ কোটি ২০ লক্ষ টাকার উপরে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

সাম্প্রতিক জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ফসলের ক্ষতি : ফসলি জমি ৮হাজার ৩৫৫ হেক্টর,
আবাদকৃত ৮ হাজার ১৩০ হেক্টর। বন্যায় কবলে ১০৩১ হেক্টর। ২৩৩ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ও ১৯৩ হেক্টরের বেশি জমির ফসল আংশিকভাবে নষ্ট হয়েছে বলে জানা যায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী।

কৃষি বিভাগের পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা চূড়ান্ত ভাবে শেষ করেছি। যথা সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার সহায়তা প্রদান করা হবে।

এদিকে মৎস্য চাষে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ উপজেলার ৩৪৫ জন মাছ চাষির ৪০৫টি পুকুর ভেসে গিয়ে প্রায় আড়াই কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা রাজু আহমেদ।

অপরদিকে খাগড়াছড়ি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী,সৃষ্ট বন্যায় জেলায় ৩টি গরু ও ৩টি ছাগল মারা গেছে। ১১টি পোল্ট্রি ও ১২টি ডেইরি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ১০০টনের মত শুকনোখড় এবং ৫০ একর ঘাসের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার পানি কমতে শুরু করলেও দৃশ্যমান হয়ে উঠছে ফসলি জমির ক্ষতের চিহ্ন। পচা কাদাপানি পরিস্কার করে নতুন বীজতলা তৈরির জন্য কৃষকদের বাড়তি অর্থ যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে
বিনামূল্যে বীজ ও প্রণোদনা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা