সারাদেশ

ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।

এছাড়াও জুলাই শহীদ দিবসে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সোহানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহসিন আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সাহারা খাতুন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা ও ডিপুটি কমান্ডার এছার উদ্দিন এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বাশার, দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ফুলবাড়ী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মর্তূজা হক অষ্টিন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জিয়াবুর রহমান, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ সাহেদ ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাব্বির হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ আকাশ, আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শহীদরা দেশের গণতন্ত্র, অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগ করেছেন।

তাঁদের ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা নতুন প্রজন্মকে শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়| দোয়া মাহফিলে শহীদদের রুহের শান্তি কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়| অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেণ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা