সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে ৬০টি আম গাছ কাটল প্রতিপক্ষ

দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুর উপজেলার গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০ টি আম গাছ কেটে ফেলেন। পার্বতীপুর উপজেলার গুড়গুড়ি মধ্যপাড়া ইয়াং স্টার ক্লাব ২০১৫ সালে রাস্তার ধারে ৬০ টি আম গাছ লাগায়। সেই গাছগুলি কে বা কাহারা আমগাছের ডালপালা ভেঙ্গে ও উপরে নষ্ট করে ফেলে । পরবর্তীতে আবারাও ইয়াং স্টার ক্লাব ৬০ টি আম গাছ সরকারি রাস্তার ধারে লাগায়।

গত ২৭/০৬/২০২৬ ইং তারিখে এলাকার মোঃ কামরুজ্জামান, পিতাঃ লুৎফর রহমান, গ্রামঃ গুড়গুড়ি উত্তরপাড়া, পার্বতীপুর
দিনাজপুর লাগানো আম গাছ গুলি ভেঙ্গে ফেলে । এ বিষয়ে প্রতিপক্ষ কামরুজ্জামানকে গাছ ভাঙ্গার কথা বললে সে খুব্ধ হয়ে অকট্য ভাষায় গালি গালাজ করে। সে সময়ে ইয়াং স্টার ক্লাবের সদস্যরা এগিয়ে আসলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এতে ইয়াং স্টার ক্লাবের ৩৮ হাজার টাকার ক্ষতিসাধন হয়।

এলাকার মোঃ রেজয়ান, মোঃ রাজু, মোঃ আহসান হাবীব জানান, সে এলাকার একজন খারাপ প্রকৃতির লোক সে প্রায় মানুষের ক্ষতিসাধন করে। আমাদের রাস্তায় লাগানো আম গাছগুলি সে বার বার কেটে ফেলে নষ্ট করছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। এ ঘটনায় ইয়াং স্টার ক্লাবের সভাপতি মোঃ আজিজুল হক গত ২৯/০৫/২০২৬ ইং তারিখে মধ্যপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন। এই ঘটনায় ফাড়ির ইনচার্জ উজ্জল এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে ০২/০৭/২০২৬ ইং তারিখে ১০ নং হরিরামপুর ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা