ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডেঙ্গু সুরক্ষায় যে খাবার খাবেন

লাইফস্টাইল ডেস্ক: প্রতিদিনই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বর্তমানে শিশু থেকে বয়স্ক সে বয়সীরাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। একটু সতর্ক থাকলে ডেঙ্গু থেকে সুরক্ষা পেতে পারেন সহজেই।

আরও পড়ুন: পনির টাটকা ও নরম রাখার উপায়

এ সময় জ্বর হলে অবহেলা না করে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মশার কামড় থেকে বাঁচতে সব রকমের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

ডেঙ্গু থেকে সুরক্ষা পেতে শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এজন্য খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

আরও পড়ুন: শিশুর ক্যালশিয়াম মেটাবে ৫ খাবার

ডেঙ্গু সুরক্ষায় কোন কোন খাবার খেতে হবে, তা জেনে নিন-

(১) ভিটামিন সি যুক্ত খাবার: রোগ প্রতিরোধ ক্ষমতা বাাড়তে ভিটামিস সি-এর জুড়ি মেলা ভার। ভিটামিন সি যুক্ত খারার যেমন- কমলালেবু, পাতিলেবু, বাতাবি, স্ট্রবেরি, কিউই, বেল পেপার ইত্যাদি। এই শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট প্রদাহজনিত সমস্যা দূর করে এবং বিভিন্ন রোগের সাথে লড়াই করার ক্ষমতা জোগায়।

(২) জিঙ্ক সমৃদ্ধ খাবার: শরীরে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিন মিট, মুরগির মাংস, বাদাম এবং বীজের মতো খাবারে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এই খনিজটি ইমিউন কোষ এবং অ্যান্টি বডি তৈরি করতে সাহায্য করে, যা আমাদের শরীরে মশাবাহিত প্যাথোজেন প্রতিরোধ করার ক্ষমতা জোগায়।

আরও পড়ুন: রাতের ৪ অভ্যাস রাখবে সুস্থ

(৩) ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড: স্যালমন, ম্যাকেরেল, সার্ডিনের মতো ফ্যাটি ফিশ ওমেগা থ্রি-এর উৎস। এছাড়া ফ্ল্যাক্সসিড এবং আখরোটেও প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, যার মধ্যে রয়েছে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য। তাই প্রতিদিনের খাবারের তালিকায় ওমেগা থ্রি রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হয়।

(৪) অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার: বেরি জাতীয় ফল, আঙুর, পালং শাক এবং ব্রকোলিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এ খাবার অক্সিডেটিভ স্ট্রেস থেকে কোষকে রক্ষা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া অ্যান্টি অক্সিডেন্ট মশাবাহিত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

আরও পড়ুন: চোখের নিচে কালচে হবার কারণ

(৫) রসুন এবং হলুদ: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকারী উপাদান হলো- রসুন এবং হলুদ। রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। হলুদে রয়েছে কারকিউমিন নামক যৌগ, যার মধ্যে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। প্রতিদিনের ডায়েটে এই মশলাগুলি রাখলে ডেঙ্গু রোগ থেকে সুরক্ষিত থাকা যেতে পারে।

(৬) প্রচুর পানি পান করুন: আমরা সবাই জানি সুস্বাস্থ্যের জন্য পানি কতটা প্রয়োজন। ইমিউনিটি শক্তিশালি জন্য হাইড্রেটেড থাকা অপরিহার্য। কিন্তু শুধু পানি পান করলেই হবে না, পাশাপাশি কলা, ফল, ডাব, ফলের রস এবং দইয়ের মতো খাবারও খেতে হবে।

আরও পড়ুন: ফুল তাজা রাখার উপায়

(৭) ভিটামিন ডি: ইমিউনিটি শক্তিশালী করতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি এর ভালো উৎস হলো সূর্যের আলো। এগুলো ছাড়াও শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করতে ফ্যাটি ফিশ, ফোর্টিফায়েড দুগ্ধজাত খাদ্য এবং ডিমের কুসুম রোজের ডায়েটে রাখতে পারেন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা