সংগৃহীত
লাইফস্টাইল

মাংসের বল কারি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: মাংস দিয়ে তৈরি খাবারের ভেতর সুস্বাদু একটি খাবার হলো মাংসের বল কারি। মাংসের কিমা দিয়ে তৈরি এ বল কারি পোলাও, খিচুড়ি, গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খাওয়া যায়।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি শাড়ি!

চলুন জেনে নেওয়া যাক এই রেসিপি,

তৈরি করতে যা যা লাগবে-

মাংসের কিমা- আধা কেজি, আদা বাটা- ৪ চা চামচ, রসুন বাটা- ২ চা চামচ, হলুদ গুঁড়া- আধা চা চামচ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, জিরা বাটা- ১ চা চামচ, বাদাম বাটা- ১ চা চামচ, পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, লবণ- পরিমাণমতো, সয়াবিন তেল- ভাজার জন্য, ডিম- ২টি, টমেটো পেস্ট- ১ কাপ।

আরও পড়ুন: রাতের ৪ অভ্যাস রাখবে সুস্থ

যেভাবে তৈরি করবেন:

কিমা মিহি করে বেটে নিতে হবে। এবার একটি পাত্রে কিমা, তেল ও ডিম বাদে সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। এবার এই মিশ্রণগুলো ছোট ছোট বল আকারে তৈরি করতে হবে। আধা ঘণ্টা ফ্রিজে রাখার পর, ফ্রিজ থেকে বের করে ডিমে ডুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে হবে।

এবার অন্য প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো পেস্ট, কাঁচা মরিচ ও গরম মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। এরপরে তাতে বলগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই রেডি মাংসের বল কারি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা